মাধ্যমিক স্কুল ও কলেজে ক্লাস ২০ রমজান পর্যন্ত

 শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, মাধ্যমিক-উচ্চ মাধ্যমিকেও প্রাথমিকের মতোই ২০ রোজা পর্যন্ত ক্লাস নেওয়া হতে পারে। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে আমরা যোগাযোগের মধ্যে রয়েছি। হয়তো একই সময়ে আমরা শিক্ষা প্রতিষ্ঠানগুলো বন্ধ ঘোষণা করব। এ ব্যাপারে ভাবা হচ্ছে। তবে করোনার বিস্তারের কারণে কার্যত দুবছর বন্ধ থাকার কারণে শিক্ষা প্রতিষ্ঠান এখন চালু রাখা খুবই দরকার। গতকাল শুক্রবার বাংলা একাডেমির আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তনে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর উদ্যোগে সপ্তম বার্ষিক সম্মেলনে যোগ দিয়ে বিষয়টি নিয়ে আলাপকালে দীপু মনি সাংবাদিকদের এসব কথা বলেন।কিন্তু ২০২০ সালে দেশে করোনা মহামারীর প্রকোপের কারণে ১৭ মার্চ থেকে সারাদেশে শিক্ষা প্রতিষ্ঠানে ক্লাস বন্ধ ঘোষণা করা হয়। পরের বছরে সেপ্টেম্বরে স্কুল-কলেজ পর্যায়ক্রমে চালু হতে থাকলেও করোনার তৃতীয় ঢেউয়ে আবার বন্ধ হয়ে যায় ক্লাস। এ পুরোটা সময়ই ক্লাস চলেছে অনলাইনে। করোনার তৃতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর বর্তমানে বিধিনিষেধ তুলে দেওয়া হলে শিক্ষাঙ্গনে ফেরে স্বাভাবিক পরিস্থিতি। কিন্তু এতে রাজধানীতে যানজটের তীব্রতা ফিরে এসেছে। এর মধ্যে সরকার সিদ্ধান্ত নিয়েছে, প্রাথমিকে ক্লাস চলবে ২০ রোজা পর্যন্ত। মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকে ২৪ রোজা পর্যন্ত ক্লাস নেওয়া হবে।এদিকে বাংলাদেশ ইতিহাস সম্মিলনীর সপ্তম বার্ষিক সম্মেলনে এদিন বক্তব্য দেন শিক্ষামন্ত্রী। তিনি বলেন, আমরা অনেক কলেজে অনার্স দিয়েছিলাম। যা ফলপ্রসূ হচ্ছে না। তাই আপাতত অনুমোদন বন্ধ রেখেছি। পুনর্বিন্যাসের চেষ্টা করছি। ডিগ্রি যে কোর্সটা হয়, সেখানে ভাষা, আইসিটি সংযুক্ত করার চেষ্টা করছি।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url