২৭ দলের কাতার বিশ্বকাপ চূড়ান্ত, রইল বাকি ৫
কাতারে হতে যাওয়া ২০২২ বিশ্বকাপ ফুটবলে অংশ নেবে মোট ৩২টি দল। এরই মধ্যে ২৭টি দল চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত করেছে। এ ছাড়া সুযোগ পেতে লড়াই করছে বাকি পাঁচটি দল। এবারের বাছাইপর্বে রোমাঞ্চ-উত্তেজনার নানা ধাপ পেরিয়ে মূল টুর্নামেন্টে খেলা নিশ্চিত করেছে অধিকাংশ দল।
ইউরোপ অঞ্চল :
ইউরোপ অঞ্চল থেকে এখন পর্যন্ত ১২টি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হলো- জার্মানি, ফ্রান্স, বেলজিয়াম, ডেনমার্ক, স্পেন, ক্রোয়েশিয়া, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, সার্বিয়া, নেদারল্যান্ডস, পর্তুগাল ও পোল্যান্ড।
লাতিন আমেরিকা অঞ্চল :
লাতিন অঞ্চল থেকে এখন পর্যন্ত চারটি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হলো—ব্রাজিল, আর্জেন্টিনা, উরুগুয়ে ও ইকুয়েডর। এ ছাড়া বাছাইপর্বে পয়েন্ট টেবিলের পঞ্চম স্থানে থাকায় প্লে-অফে খেলবে পেরু।
আফ্রিকা অঞ্চল :
আফ্রিকা মহাদেশ থেকে এখন পর্যন্ত পাঁচটি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হলো-
ঘানা, সেনেগাল, মরক্কো, তিউনিসিয়া ও ক্যামেরুন।
এশিয়া অঞ্চল :
এশিয়া অঞ্চল থেকে এখন পর্যন্ত
চারটি দল বিশ্বকাপে খেলা নিশ্চিত করেছে। দলগুলো হলো-
দক্ষিণ কোরিয়া, জাপান, ইরান ও সৌদি আরব। ‘এ’ গ্রুপের শীর্ষ দুই দল হিসেবে কাতারে যাবে ইরান ও দক্ষিণ কোরিয়া। ‘বি’ গ্রুপ থেকে বিশ্বকাপে গেছে জাপান ও সৌদি আরব।
দুই গ্রুপের তৃতীয় স্থান থাকায় প্লে-অফে মুখোমুখি হবে সংযুক্ত আরব আমিরাত ও অস্ট্রেলিয়া। এই প্লে-অফের বিজয়ী দল লাতিন অঞ্চলের পঞ্চম স্থান অর্জন করা পেরুর বিপক্ষে খেলবে। বিশ্বকাপে খেলবে সেই ম্যাচের বিজয়ী দল।
