২২০ রানে হারল বাংলাদেশ(৫৩ রানে অলআউট)
২২০ রানে হারল বাংলাদেশ।
বাংলাদেশ: দ্বিতীয় ইনিংস- ৫৩/১০ (১৭ ওভার)
দক্ষিণ আফ্রিকা: দ্বিতীয় ইনিংস- ২০৪/১০ (৭৪ ওভার)
দক্ষিণ আফ্রিকা: প্রথম ইনিংস- ৩৬৭/১০ (১২১ ওভার)
বাংলাদেশ: প্রথম ইনিংস- ২৯৮/১০ (১১৫.৫ ওভার)
অবশ্য ব্যাটিংয়ে বিপর্যয়ের আগে ইতিহাস বাংলাদেশকে আত্মবিশ্বাসী করে তুলেছিল। এ মাঠে চতুর্থ ইনিংসে জয় আছে ১১টি, ড্র আছে ৬টি। হারের রেকর্ডও খারাপ নয়, ১১টি। তবে জয়ের রেকর্ড আত্মবিশ্বাস বাড়াচ্ছে বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকা অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩৪০ রান করে জিতেছিল। অস্ট্রেলিয়া সেই ১৯৫০ রানে ৩৩৬ রানে জিতেছিল। শ্রীলঙ্কা ২০১৯ সালে ৩০৪ রানে জিতেছিল, সেই স্মৃতি তো আজও তরতাজা ক্রিকেটপ্রেমীদের হৃদয়ে। তিনশর বেশি রান তাড়া করে জয়ের রেকর্ড এই তিনটিই।
দুইশর ঘরে রয়েছে ড্রয়ের রেকর্ড। বাকিগুলো সব দুইশর নিচে। মাত্র চারটি দলই এই মাঠে চতুর্থ ইনিংসে জয় পেয়েছে। দক্ষিণ আফ্রিকা ৭টি, অস্ট্রেলিয়া ২টি এবং ইংল্যান্ড ও শ্রীলঙ্কা ১টি করে ম্যাচ জিতেছে। বাংলাদেশের সামনে ইতিহাস গড়ার হাতছানি। পারবে কি মুমিনুলের দল?
