প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার তারিখ ঘোষণা ২০২২
প্রাথমিকের সহকারী শিক্ষক পদে নিয়োগ পরীক্ষা দুই ধাপে অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের সম্ভাব্য পরীক্ষা আগামী ২২ এপ্রিল ২০২২ ও দ্বিতীয় ধাপের পরীক্ষা ঈদের পরে অনুষ্ঠিত হবে। এবার মোট ৪৫ হাজার শিক্ষক নিয়োগ দেওয়া হবে। পার্বত্য চট্টগ্রাম বাদে দেশের ৬১ জেলায় একযোগে এ পরীক্ষা নেওয়া হবে।আজ বুধবার সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করে মাহবুবুর রহমান তুহিন বলেন, দুই ধাপে প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা হবে। প্রথম ধাপে আগামী ২২ এপ্রিল পরীক্ষা আয়োজনের প্রাথমিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে, এটিই চূড়ান্ত নয়। আর পরবর্তী ধাপের পরীক্ষা ঈদের পর হতে পারে।
এর আগে, গত ১৫ মার্চ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আলমগীর মুহম্মদ মনসুরুল আলম স্বাক্ষরিত একটি চিঠিতে বলা হয়, আগামী ৮ এপ্রিল থেকে সরকারি প্রাথমিকের ৪৫ হাজার সহকারী শিক্ষক পদের নিয়োগ পরীক্ষা শুরু হতে পারে। পাঁচ ধাপে অনুষ্ঠিত হতে যাওয়া এ পরীক্ষা আগামী ১৩ মে শেষ হবে।
